🕌 দারুল হুদা অনলাইন একাডেমি📞 01889627391   |   📧 darulhuda391@gmail.com

আমাদের সম্পর্কে আরও জানুন

পরিচালকের জীবনের লক্ষ্য, একাডেমির স্বপ্ন ও ভবিষ্যৎ ভাবনা

শিক্ষাজীবনের পাশাপাশি তিনি দ্বীনি শিক্ষা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং বিশেষ করে অনলাইনের মাধ্যমে কুরআন, হাদিস ও ইসলামের মৌলিক শিক্ষাকে সহজলভ্য করে তুলতে কাজ করে যাচ্ছেন। তাঁর এই প্রচেষ্টারই একটি গুরুত্বপূর্ণ অংশ দারুল হুদা অনলাইন একাডেমি, যার লক্ষ্য দেশ-বিদেশের শিশু-কিশোর, তরুণ ও বয়স্কদের জন্য সহজ, সুন্দর ও মানসম্মত দ্বীনি শিক্ষার সুযোগ তৈরি করা।

🌿 জীবনের লক্ষ্য

“কুরআন-সুন্নাহর জ্ঞান মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া, মানবতার কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা এবং সুন্দর নৈতিক চরিত্রে গড়ে ওঠা একটি আদর্শ প্রজন্ম নির্মাণে ভূমিকা রাখাই আমার জীবনের লক্ষ্য ও পরম সার্থকতা।”

দ্বীনি জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে তা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং জ্ঞান, আমল, মানবসেবা ও উত্তম চরিত্রের সমন্বয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণে ভূমিকা রাখাই তাঁর জীবনের অন্যতম প্রত্যয়।

এই লক্ষ্যকে সামনে রেখে দারুল হুদা অনলাইন একাডেমির মাধ্যমে অনলাইনে দেশ-বিদেশের শিশু-কিশোর ও শিক্ষার্থীদের কাছে কুরআন, হাদিস, ইসলামের মৌলিক শিক্ষা, আরবি ভাষা এবং মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর সিরাত পৌঁছে দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর প্রত্যাশা—পৃথিবীর কোনো প্রান্তে বেড়ে ওঠা কোনো শিশু যেন দ্বীনি শিক্ষা থেকে বঞ্চিত না হয়; কোনো শিশু যেন একদিন এমন কথা বলতে না পারে—“আমার কাছে কুরআন-হাদিসের জ্ঞান পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না।”

বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা বাংলা ভাষাভাষী শিশুদের জন্য মাতৃভাষা বাংলার শিক্ষা এবং প্রয়োজন অনুযায়ী ইংরেজি ভাষার শিক্ষার সুযোগও তৈরি করার মাধ্যমে তাদের দ্বীনি, ভাষাগত ও নৈতিক বিকাশে ভূমিকা রাখার প্রত্যয় রয়েছে এই উদ্যোগের।

তাঁর স্বপ্ন—প্রযুক্তির এই যুগকে কল্যাণের মাধ্যম হিসেবে কাজে লাগিয়ে এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলা, যেখানে দেশের সীমানা, দূরত্ব কিংবা ভৌগোলিক অবস্থান কোনো শিশুর কুরআন-হাদিস ও ইসলামী মৌলিক শিক্ষা লাভের পথে বাধা হয়ে দাঁড়াবে না। বরং পৃথিবীর যেকোনো প্রান্তে থেকেও একজন শিশু যেন তার দ্বীনের জ্ঞান, মাতৃভাষা, নৈতিক শিক্ষা ও প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগ পায় এবং একজন আদর্শ, জ্ঞানী ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে বেড়ে উঠতে পারে।

📞 যোগাযোগ করুন